1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরে নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ দুঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন গ্রামের আসমত আলীর ছেলে মাসুম ও তার চাচাতো ভাই আকবর আলীর ছেলে আড়াই বছর বয়সী রাব্বী মিয়া।

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া-মন্ডালিয়াপাড়া ইউপি সদস্য আব্দুল জব্বার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিহাটা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর ছেলে মাসুম ও তার সহোদর চাচাতো ভাই আকবর আলীর ছেলে রাব্বী বিকেলে বাড়ির পাশে খেলছিল। এ সময় সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে তারা মারা যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে। এ সময় আশপাশের লোকজন তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, স্থানীয়ভাবে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর সংবাদ জেনেছি। তাদের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অপমৃত্যু মামলা রেকর্ড করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি