1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। গত এক সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার শামসুল হক (৯০), মুক্তাগাছার জমিলা আক্তার (৭০), তারাকান্দার আব্দুল কুদ্দুস (৬০)।

উপসর্গে মৃতরা হলেন- নেত্রকোনা সদরের আব্দুস সালাম (৪৫), শেরপুর শ্রীবর্দীর ওসমান গনি (৫৬), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মকবুল হোসেন (৬০) ও সাহেরা খাতুন (৮০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৩৮২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি