1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

মৃত নাতনিকে দেখতে গিয়ে প্রাণ গেলো নানির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে মৃত নাতনিকে দেখতে গিয়ে ইজিবাইক উল্টে সালেমা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের চণ্ডীগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেমা খাতুন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সালেমা খাতুনের এক নাতনি মারা যান। খবর পেয়ে নাতনিকে দেখতে ইজিবাইকে করে কলমাকান্দার রামপুরে রওনা হন। ইজিবাইকটি সড়কের চণ্ডীগড় এলাকায় পৌঁছালে একটি বাস অতিক্রম করার সময় ইজিবাইকটি উল্টে যায়। এ সময় সালেমা খাতুনসহ চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি