1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দু’বার বিষাক্ত সাপের দংশনে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের দংশনে আরাফাত (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে মাটির দেওয়াল ঘরে শুয়ে পড়ার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় হাফেজি মাদরাসার শিক্ষার্থী আরাফাত গতকাল বৃহস্পতিবার রাতে মাটির দেওয়াল ঘরের চৌকিতে শোয়ার সময় দেওয়ালের গর্তে পা ঠেকে। সেখানে থাকা সাপ তাকে দংশন করে। বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা প্রথমে গুরুত্ব দেননি। কিন্তু কিছুক্ষণ পর দ্বিতীয় বার দংশন করলে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে স্থানীয় ওঝার কাছে যান। সেখানে দীর্ঘ সময় ধরে ঝাড়-ফুঁকের একপর্যায়ে শিশুটির অবস্থার অবনতি হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি বলেন, খবর পেয়েছি। খুব দুঃখজনক ঘটনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি