1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বাক্ষর নকল করে চেক জালিয়াতি, বরখাস্ত অফিস সহকারী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও হিসাবরক্ষকের স্বাক্ষর নকল করে চেক জালিয়াতি করায় একই কলেজের অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমান তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে।

গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ার পর অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ সূত্র থেকে জানা যায়, একই কলেজের হিসাবরক্ষক রৌশন আরার প্রভিডেন্ট ফান্ডের চেকবই অফিস থেকে হারিয়ে যায়। এ ঘটনায় রৌশন আরা গত ২৪ আগস্ট গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে চেকবই হারানোর বিষয়টি গৌরীপুর কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করেনন তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাবরক্ষকের স্বাক্ষর জাল করে চার ধাপে ৪৬ হাজার টাকা তোলা হয়েছে। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনকে জানান রৌশন আরা।

এ ঘটনায় গত শনিবার (৪ সেপ্টেম্বর) তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। কমিটির তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি