1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

মসিকে আগামী ৭, ৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে আগামী ৭,৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। গতকাল রোববার রাত ৮টায় ভার্চ্যুয়ালি এক আলোচনা সভায় এ কথা জানান মেয়র মো. ইকরামুল হক টিটু।

মসিক সূত্র জানায়, গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ে যারা মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

প্রত্যেক টিকা গ্রহীতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই।

এবারও ৩৩ ওয়ার্ডে ৩৩ কেন্দ্রের ৬৬টি বুথে টিকা প্রদান করা হবে। টিকা প্রয়োগের জন্য ৬৬ জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।

ভার্চ্যুয়ালি আলোচনা সভায় মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘সিটি করপোরেশনের নাগরিকেরা অনেকেই হয়তো ২য় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। এ জন্য প্রচার প্রচারণা চালিয়ে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যেন একজন নাগরিকও ২য় ডোজের টিকা থেকে বঞ্চিত না হয়।’

এ সময় ভার্চ্যুয়ালি আলোচনা সংযুক্ত ছিলেন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি