1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ বিআরটিএ অফিসে অভিযানে ১৪ দালাল আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে র‍্যাব। আজ রোববার সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটকের পর দালাল চক্রের সদস্যদের ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ। মনোরঞ্জন বর্মণ জানান, আটক ১৪ জনের মধ্যে অভিযুক্ত ১১ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া অপর ৩ জন মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মেজর আখের মোহাম্মদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ পাইয়ে দেওয়ার নামে সাধারণ গাড়িচালক ও মালিকদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন।

বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের মোটরযান পরিদর্শক সাইফুল কবীর বলেন, ময়মনসিংহ কার্যালয়ের ভেতরে কোনো ধরনের দালালের সম্পৃক্ততা নেই। যাঁরা আটক হয়েছেন, তাঁরা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিআরটিএ কার্যালয়ের বাইরে অপতৎপরতা চালিয়ে আসছিলেন। লাইসেন্স, ফিটনেস সনদ ও নবায়নের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি