1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মৃত রিকশাচালকের পরিবারকে এসপির আর্থিক সহায়তা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে রিকশায় ঢলে পড়ে মারা যাওয়া চালক মোকছেদ আলীর (৪০) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুলিশ সুপারের পক্ষে আর্থিক সহায়তা দেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় রিকশায় অজ্ঞান হয়ে নিচে পড়ে যান মোকছেদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোকছেদ আলী ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের কাউনিয়া আব্বাস ডাক্তার মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে মোকছেদ মিয়া প্রতিদিনের মতো জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের অষ্টধার ইউনিয়ন থেকে শহরে রিকশা চালাতে আসেন। এরপর সকাল থেকেই তিনি ভাড়ায় যাত্রী নিয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যাচ্ছিলেন।

এমতাবস্থায় বিকেলের দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় এসে রিকশা থেকে অজ্ঞান হয়ে পড়ে যান মোকছেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সব সময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে আসছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এরই অংশ হিসেবে তিনি মৃত মোকছেদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি