1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঈশ্বরগঞ্জে কাশবনে মিলল অর্ধগলিত লাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি খালের পাড়ে কাশবনে পাওয়া গেল পচাগলা অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ। খবর পেয়ে পুলিশ বুধবার বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বড়হিত ইউনিয়নের সইদাবাদ এলাকার ডুমুইপুড়ি নামে খালের অবস্থান। বুধবার দুপুরে ওই খালে মাছ ধরতে যায় এক ব্যক্তি। এ সময় দুর্গন্ধ পেয়ে তিনি আশপাশ সন্ধান করতে থাকেন। পরে চোখে পড়ে কাশবনের ভেতর মরদেহ। এ অবস্থায় থানায় খবর পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে শতশত উৎসুক লোকজন ঘটনাস্থলে গেলেও লাশের পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ এতটাই পচাগলা যে চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় লাশ ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি