1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৮ দিন পর আবার সি-ট্রাক চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হওয়া জামালপুর-বগুড়া নৌরুটের বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস আবার চালু হয়েছে।

বন্ধের আটদিন পর মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ-সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে সি-ট্রাকটি।

গত সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আব্দুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুরু থেকেই কম যাত্রী নিয়ে চলাচল শুরু করে সি-ট্রাক। কিন্তু ওইদিন কালিতলা ঘাট অতিক্রম করার পর মাঝ নদীতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় নৌরুটে খেয়া নৌকা, ভাড়া নৌকায় চাপ বেড়ে যায়। অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কিন্তু আজ থেকে আবারও সি-ট্রাক চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে এ এলাকার যাত্রী সাধারণের মাঝে।

স্থানীয় সি-ট্রাকের (ফেরি) ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবার যাত্রা শুরু করেছে সি-ট্রাক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি