1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামাই বাড়ি আসার আগেই নববধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

নেত্রকোনার পূর্বধলায় নতুন জামাই বাড়ি আসার আগেই পপি আক্তার (২৪) নামে এক নববধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে পূর্বধলার সদর ইউনিয়নের বাঘবেড় গ্রামের নিজ বাড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। নিহত পপি ওই গ্রামের শামসুদ্দিন খাঁর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পপি আক্তার কয়েক মাস আগে সরিষাবাড়ীর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে পরিবারের সম্মতি ছাড়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর পপি আক্তারের বাবা এবং ভাই বিষয়টি মেনে নেননি। একপর্যায়ে ওই ছেলেকে তালাক দেওয়ার ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা।

তালাকের পর ময়মনসিংহের তালতলা গ্রামের মোস্তাফিজুর রহমান বিপ্লবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। গত রাতে নতুন জামাই ওই মেয়ের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু রাত ১১টার দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি