1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নেত্রকোনা সড়ক ‍দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪০) নামের এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সদর উপজেলার সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান বারহাট্টা থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাছিয়া এলাকায়। তিনি ২০০০ সালের ১৯ মে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। এক বছর আগে তিনি এসআই হিসেবে বারহাট্টা থানায় আসেন। এর আগে আটপাড়ায় কর্মরত ছিলেন। তাঁর অষ্টম শ্রেণিতে পড়া এক মেয়ে ও পঞ্চম শ্রেণিতে পড়া এক ছেলে রয়েছে। গত বছরের ৩০ এপ্রিল হাবিবুরের স্ত্রী করোনায় সংক্রমিত হয়ে মারা যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান নেত্রকোনা শহরে দাপ্তরিক কাজ সেরে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বারহাট্টায় আসছিলেন। পথে রাত আটটার দিকে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুর্ঘটনায় পড়েন। সেখানে বিপরীতমুখী ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন হাবিবুর।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মুমূর্ষু অবস্থায় তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাবিবুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে ওই হাসপাতালে পৌঁছালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বলেন, ময়নাতদন্ত শেষে হাবিবুর রহমানের লাশ বারহাট্টা থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। সেখানে সহকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনসে জানাজা শেষে লাশ ধোবাউড়ায় গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি