1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনায় বিলে মিলল শিশুর লাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের পরদিন বিলে পাওয়া গেছে সাত বছরের এক শিশুর লাশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের সনুড়া গ্রামের পাশে পিলোয়ার বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. সালমান হক (৭)। সে সনুড়া গ্রামের আয়নাল হকের ছেলে। সালমান কৈলাটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আর আটক হওয়া নারীর নাম তানিয়া আক্তার (২৫)। তিনি একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সালমান হক বুধবার বিকেলে বাড়ির সামনে খেলছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। আজ সকালে গ্রামের এক ব্যক্তি পিলোয়ার বিলে মাছ ধরতে যান। ওই ব্যক্তি বিলের পানিতে এক শিশুর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন গিয়ে সালমানের লাশ শনাক্ত করেন।

শিশুটির বাবা আয়নাল হকের দাবি, তানিয়ার সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে তানিয়া সালমানকে মেরে ফেলেছেন।

তবে আটক হওয়া তানিয়া পুলিশি হেফাজতে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করে বিলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানিয়া আক্তার নামের এক নারীকে আটক করা হয়েছে। সালমানের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি