1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দেড় মাসে ময়মনসিংহ মেডিকেলে সর্বনিম্ন ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসে এটিই সবচেয়ে কম মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), গফরগাঁওয়ের আনোয়ারা (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫) এবং শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।

তিনি জানান, মেডিকেলের আইসিইউতে ১৩ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে ১৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭৮৬ টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় করোনায় মোট মারা গেছেন ২৫৮ জন। মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। বর্তমানে দুই হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি