1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরোজ আল মামুন বিপ্লব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধল্যা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পুলিশ জানান, মামুন সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পাকুল্যা থেকে মোটরসাইকেলযোগে মির্জাপুর আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের ধল্যা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজনের ওপর উঠিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি