1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ঘাটাইলে বাস চাপায় সিএনজি চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে বাসের চাপায় শামীম মিয়া (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহত সিএনজি চালক শামীম ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত ব্যাক্তির নাম সোলায়মান। তিনি কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের বাহার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত সোলায়ইমান আনারস কেনার জন্য সিএনজি চালিত অটোরিকশা করে কালিহাতী থেকে মধুপুর যাচ্ছিলেন। সিএনজিটি ঘাটাইলের পোড়াবাড়ি পাবলিক মাদরাসার সামনে পৌঁছলে ধনবাড়ি থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক শামীমের লাশ উদ্ধার করা হয়। আহত সোলায়মানকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি