1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে পুলিশ সরকারি কলেজ খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।

জানা যায়, বুধবার দুপুরের দিকে পৌর শহরের সরকারি কলেজ খেয়াঘাট এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের গায়ে পাঞ্জাবি, পরনে কাছামোড়া লুঙ্গি ও তালুতে চুল নেই। ধারনা করা হয় অন্তত ৫-৭ দিন পূর্বে মারা যাওয়ায় লাশটি ফুলে বিকৃত হয়ে গেছে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি