1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে রুবেল মিয়া নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাকি না দেয়ায় দোকানিকে মারধর এবং দোকান বন্ধ করে দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মানববন্ধন করেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি মধ্য পাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত ১২ আগস্ট শাহীন মিয়ার দোকানে ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য রুবেল মিয়া বাকি চান। দিতে অস্বীকৃতি জানালে দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শাহীন মিয়া সরিষাবাড়ী থানায় অভিযোগ করেন। কিন্তু এখনও ওই অভিযোগের কোনো কিনারা না হওয়ায় মানববন্ধন করা হয়। এ সময় ইউপি সদস্য রুবেল মিয়াকে অপসারণসহ সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, ইউপি সদস্য রুবেল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি