1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেলু মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। মৃত ফেলু মন্ডল উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বসতবাড়ির পাশেই পরিত্যক্ত একটি জমিতে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যাচ্ছিলেন ফেলু মন্ডল। এ সময় রাস্তার পাশে একটি মুরগির খামারের বিদ্যুতের ঝুলন্ত তার শরীরে লাগলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

উপজেলায় অপমৃত্যু ও দুর্ঘটনাজনিত বিষয়ে কাজ করা ‘দরিয়াবাদ সমাজহিতৈষী সংগঠন’র সভাপতি সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গুরুতর অবস্থায় ফেলু মন্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা রহমান তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি