1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২৫ জনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়। রোববার (১৫ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও নতুন ভর্তি হয়েছেন ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৮৪ টি নমুনা পরীক্ষা করে ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপুর শ্রীবর্দীর মাহমুদা (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর সীমা সাহা (৫০), লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজউদদীন (৮৫), সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), নেত্রকোনা পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামাপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০), টাঙ্গাইল মধুপুরের আকবর আলী (৬০)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি