1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায়

মদনে ‘সনদ সত্যায়িত না করায়’ চিকিৎসককে হত্যার হুমকি!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার এ কে এম রিফাত সাঈদকে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা ইমরান হোসেন। জীবনের নিরাপত্তা চেয়ে ডাক্তার রিফাত সাঈদ মঙ্গলবার (১০ আগস্ট) রাতে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযুক্ত ইমরান হোসেন পৌরসভার মাহমুদপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ও মদন উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক।

জানা গেছে, ইমরান হোসেন কিছু সনদ সত্যায়িত করার জন্য সম্প্রতি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রিফাত সাঈদের কাছে যান। কাগজপত্র সঠিক না থাকায় সত্যায়িত করতে অপারগতা প্রকাশ করেন ডাক্তার রিফাত সাঈদ। এর পর থেকে বিভিন্ন সময়ে ইমরান হোসেন ডাক্তার রিফাত সাঈদকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। মঙ্গলবার (১০ আগস্ট) পৌরসভার মহিউদ্দিন মার্কেটের সামনে ডাক্তার রিফাক সাঈদকে পেয়ে মারপিট করতে উদ্ধত হয় ইমরান হোসেন। পরে ডাক্তার রিফাত সাঈদকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যান। জীবনের নিরাপত্তা চেয়ে ডাক্তার এ কে এম রিফাত সাঈদ মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

যুবলীগ নেতা ইমরান হোসেন জানান, আমাকে দেখে ডাক্তার রিফাত সাঈদ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনীতি নিয়ে কটাক্ষ করছে। আমি যুবলীগের উপ-প্রচার সম্পাদক হিসেবে এর প্রতিবাদ করেছি। এ সময় রিফাত সাঈদ আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাছানুল হোসেন জানান, ডাক্তার রিফাত সাঈদকে প্রাণনাশের হুমকির বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, এ বিষয়ে ডাক্তার এ কে এম রিফাত সাঈদ মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি