1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বাবাকে বাঁচাতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

বাবা আব্দুস সাত্তারের ওপর কোদাল দিয়ে আঘাত করছে বড় ছেলে সুমন ওরফে সুনু মিয়া (২৮)। এতে বাবা ক্ষত-বিক্ষত। এ সময় বাবাকে বাঁচাতে চিৎকার দেয় মেয়ে। চিৎকার শুনে ছোট ভাই রিফাত (১৬) বাবাকে বাঁচাতে ছুটে আসে। এসময় বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে রিফাত। এতে মাটিতে পড়ে যান সুনু। আহত বাবা এবং ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় সুনুর মৃত্যু হয়।

এমন ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইলে উপজেলার আঁচারগাও ইউনিয়নের পুরহরি গ্রামে। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুস সাত্তারের অবস্থাও শঙ্কটাপন্ন বলে জানা গেছে।

নিহত সুনু মিয়া মাদকাসক্ত বলে দাবি করেছে পরিবারের সদস্য এবং স্থানীয়রা। মাদকের টাকা না দেওয়ার এ ঘটনা ঘটে বলেও জানায় তারা।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত সুনু মিয়া মাদকাসক্ত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি