1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ময়মনসিংহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

ময়মনসিংহে বজ্রপাতে এক কিশোরসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার নান্দাইলের রাজগাতি ইউনিয়নের উলুহাটি দক্ষিণপাড়া ও ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮) ও জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি দক্ষিণপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে রবিন (১৪)।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ার হোসেনের। মরদেহ তার নিজ বাড়িতে আছে।

এদিকে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, বাড়ির পাশে আরও একজনকে সঙ্গে নিয়ে কাজ করছিল রবিন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া আরও একজন। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকার মাঠে কাজ করার সময় রুবেল মিয়া নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি