1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু

ফুলবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি টুক্কিরপাড় গ্রামের মৃত জবর আলী মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ প্রেস ব্রিফিং করে জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব, এসআই মো. জালাল উদ্দিন, এএসআই হারুন অর রশিদ, এএসআই শফিকুল ইসলাম শাহজাহানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে ঘরের সিলিংয়ের উপর থেকে প্লাস্টিকের ৯টি প্যাকেটে মোড়ানো ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, মাদক সম্রাট শাহজাহান সাজু সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে। গ্রেপ্তারকৃতসহ দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি