1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ত্রিশালে নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গত রবিবার দিবাগত মধ্য রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে হেপি আক্তার (২২) নামে এক নারীকে অচেতন অবস্থায় বসত ঘর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হেপি আক্তার উপজেলার সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র রাসেল মিয়া (২৪) এর স্ত্রী। মৃত হেপি আক্তার নান্দাইল উপজেলার চড় বেতাগৈর ইউনিয়নের চর লক্ষীদিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় মৃতের বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন হাতে পেলে আরও বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি