1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ভৈরবে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডে কোভিড-১৯ গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে ভৈরব পৌর মাতৃসদন কেন্দ্রে গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।

এ সময় পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু করোনা থেকে সুরক্ষা পেতে সকল নাগরিকদের টিকা গ্রহণ করার আহ্বান জানান। এছাড়া বিশিষ্ট বক্ষব্যাধি চিকিৎসক ডা. এম. এ কাসেম টিকা গ্রহণে জনমনের ভীতি দূরীকরণে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি সারাদেশসহ ভৈরবের করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ বিষয়ের খণ্ডচিত্র তুলে ধরে জনগণের সচেতনতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (৭ আগস্ট) ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের প্রত্যেকটিতে ২০০ করে মোট দুই হাজার ৪০০ জন এবং সাতটি ইউনিয়নের প্রত্যেকটিতে ৬০০ করে চার হাজার ২০০ জনকে টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত।

এছাড়া গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, পৌরসভার সচিব মো. দুলাল উদ্দিন, পৌরসভার সিনিয়র সহকারী প্রকৌশলী জিএম বাতেন, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি