1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

দুর্গাপুরে করোনার সম্প্রসারিত গণটিকাদান কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।

হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে ২১টি কেন্দ্রে ১০৫ জন কর্মী কাজ করছে। এদের মধ্যে প্রতি কেন্দ্রে তিন জন টিকাদানকারী ও দুই জন স্বেচ্ছাসেবক রয়েছে। এ কার্যক্রমে সহায়তা করতে প্রায় প্রতিটি কেন্দ্রেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, উপজেলার ৭টি ইউনিয়নের ২১ টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে ২০০জন করে মোট ৪২০০ জনকে টিকা দেওয়া হবে। প্রতি ইউনিয়নে প্রাথমিক ভাবে ৬০০ জনকে সিনোফার্মার টিকার প্রথম ডোজ দেয়া হবে। এই কর্মসূচিতে পঞ্চাশোর্ধ মানুষ, নারী, শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি