1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়।

শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), আবদুল সালাম (৮০), ভালুকার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের সাদেক (৪৯), পুষ্পা (৩০), পুর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), মদনের মাহবুব (৬৫), টাঙ্গাইলের আব্দুল সামাদ (৬৫), সখিপুরের সানোয়ার হোসাইন (৮৫), জামালপুর সদরের আবদুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), ফুলপুরের মুজিবুর রহমান (৬৫), তারাকান্দার হোসেন আলী (৬৫), নূরজাহান (৫৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নেত্রকোনা পুর্বধলার সালেমা বেগম (৫৮), মদনের আছিয়া বেগম (৭৫), দুর্গাপুরের আব্দুর রশীদ (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), সরিষাবাড়ির মহেজা বেগম (৬৫), সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০), শেরপুর সদরের ফিরুজা (৬৫)।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৫২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে মোট ৪০২ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি