1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

কিশোরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জে মোবাইল ফোন ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে জয় (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের হারুয়া এলাকার কলেজ-ফিসারি লিংক রোডে ঘটনাটি ঘটেছে।

নিহত জয় শহরের হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে। অন্যদিকে অভিযুক্তের নাম ফাহিম (২০)। সে একই গলির বকুল ওরফে আদম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২ আগস্ট) কলেজ মোড়ে ফাহিমের মোবাইল ফোনটি তার কাছ থেকে জয় নিয়ে যায়। পরে ফাহিম তার মোবাইলটি চাইলে জয় দিতে অস্বীকৃতি জানায়। এ পরিস্থিতিতে ফাহিম জয়ের পিতা জয়নাল আবেদীনকে বিষয়টি জানায়। তখন জয়নাল আবেদীন ছেলের কাছ থেকে মোবাইলটি নিয়ে ফাহিমকে দিবেন বলে আশ্বাস দেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে ফাহিম তার মোবাইলটি আনার জন্য জয়দের বাসায় গেলেও জয় মোবাইলটি ফেরত দেয়নি। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কলেজ-ফিসারি লিংক রোডে জয়কে পেয়ে ফাহিম তার মোবাইলটি আবারো ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফাহিম তার সাথে থাকা ছোরা দিয়ে জয়ের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এতে জয় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পথচারী ও স্থানীয়রা জয়কে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত সাড়ে ৯টার দিকে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি