1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

শেরপুরে মায়ের ওপর ‘অভিমানে’ কিশোরের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সজীব নামের এক কিশোর। বুধবার (৪ আগস্ট) রাতে উপজেলার নলকড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং ডেফলাই আল আকসা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে সজীব তার দুই বন্ধুর সঙ্গে তাদের কবুতর বিক্রির জন্য পার্শ্ববর্তী বাজারে যায়। বাজারে কবুতর বিক্রি করতে না পেরে ফেরার পর স্থানীয় এক মুদি দোকানদার ওই কবুতরগুলোর মালিকানা দাবি করে সজীবসহ তিন বন্ধুকে আটকে রাখেন। পরে খবর পেয়ে সজীবের মা গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। এসময় সজীবের মা তাকে বকাঝকা করলে সে ঘরে চলে যায়। রাতে পাশের ঘর থেকে সজীবের ভাবি ঘরের সিলিংয়ের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি