1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

চোরাই অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহে তিনটি অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি করে আসছিলেন।

তারা হলেন-ত্রিশাল উপজেলার দেওয়ানিয়াবাঘ এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. সুমন মিয়া, মৃত আনোয়ার হোসেনের ছেলে মোশারাফ হোসেন (২৫) ও সদর থানার পারাইল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ফারুক হোসেন (৩২)।

বুধবার (৪ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামার আকন্দ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি করে আসছে। গোপনে এমন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি