1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

করোনা ও ডেঙ্গু আক্রান্ত হয়ে বাকৃবির সাবেক প্রক্টরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের শিক্ষক (সাবেক প্রক্টর) সকলের প্রিয় প্রফেসর ড. আজহারুল হক তপু আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সহকর্মী, অসংখ্য গুণমুগ্ধ শিক্ষার্থী রেখে গেছেন।

ড. আজহারুল হক একই সঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিলেন। তার ফুসফুসের প্রায় ৭৫% ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। মরহুমের মরদেহ শেষবারের মতো বাকৃবি ক্যাম্পাসে নে‌ওয়া হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বুধবার (৪ আগস্ট) সকাল ৮টায় তার জানাজা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের জনপ্রিয় শিক্ষক এবং সদ্য সাবেক প্রক্টরের ইন্তেকালে বাকৃবি পরিবার তথা কৃষিবিদ অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

উল্লেখ্য, পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা শাখার পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং গণতান্ত্রিক শিক্ষক ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি