1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জে এক দিনে সর্বোচ্চ ২৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জ জেলায় এক দিনে সর্বোচ্চ ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কিশোরগঞ্জে করোনায় সর্বশেষ মারা যাওয়া পাঁচজনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। পুরুষ দুজনের বয়স ৬৫ ও ৫০ বছর। এক নারীর বয়স ৪০ বছর। অন্য দুই নারীর বয়স ৬৫ ও ৫০ বছর।

জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন সংক্রমিত ২৯০ জনের মধ্যে ভৈরব উপজেলায় সর্বোচ্চ ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার ৭৪ জন, হোসেনপুরের ২০, করিমগঞ্জের ৮, তাড়াইলের ৩, পাকুন্দিয়ার ৩, কটিয়াদীর ৩৪, কুলিয়ারচরের ১০, বাজিতপুরের ২৪, ইটনার ১, মিঠামইনের ৫ ও অষ্টগ্রামের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত করোনায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৮ জন, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ৯, তাড়াইলে ৫, পাকুন্দিয়ার ১০, কটিয়াদীর ১২, কুলিয়ারচরের ৭, ভৈরবের ২৯, নিকলীর ৭, বাজিতপুরের ১২, ইটনার ১ ও মিঠামইনের ১ জন রয়েছেন। তবে অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি