1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় মামলার চার্জশিট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ মাত্র ২২ ঘণ্টায় বাবাকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে। তদন্ত শেষে রোববার (১ আগস্ট) দুপুর আড়াইটায় আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়।

বাবা হত্যা মামলায় অভিযুক্ত ও গ্রেফতার লুৎফর রহমান (৩০) সদর উপজেলার ভিতরশিমুল গ্রামের কুদ্দুস প্রামাণিকের (৬৫) ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

নিহত কুদ্দুস প্রামাণিক শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।

এর আগে শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় লুৎফরকে আসামি করে তার বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় লুৎফরের বিরুদ্ধে তার বাবা কুদ্দুস প্রামাণিককে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার মাত্র ২২ ঘণ্টায় অভিযোগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ।

তিনি জানান, সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব আসামি লুৎফরকে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনেন। সেখানে লুৎফর তার বাবা কুদ্দুস প্রামাণিককে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলার বাদী নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে পারিবারিক কারণে বাবা কুদ্দুস প্রামাণিকের সঙ্গে ছোট ছেলে লুৎফরের বাগবিতণ্ডা হয়। এসময় ছোট ভাই লুৎফর ঘর থেকে ধারালো দা এনে তার বাবার কপালে একটি ও মাথার পেছনে দুটি কোপ দেন। এতে গুরুতর আহত হন কুদ্দুস প্রামাণিক। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টায় মামলার পর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের তত্ত্বাবধানে দ্রুত মামলার তদন্তকাজ সম্পন্ন করে অভিযোগপত্র দেয়ার প্রক্রিয়া শুরু হয়। এ ঘটনায় জড়িত ও গ্রেফতার লুৎফর জিজ্ঞাসাবাদে তার বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। পরে রোববার সকালে লুৎফরকে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতে লুৎফর তার বাবা কুদ্দুস প্রামাণিককে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, মামলার তদন্ত শেষে রোববার দুপুর আড়াইটায় আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। অভিযোগপত্রে ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১৪ জনকে সাক্ষী করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি