1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

তারাকান্দায় চাঁদাবাজির সময় ভুয়া এসআই আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের এসআই পরিচয়ে মহাসড়কে চাঁদাবাজির সময় শাহাদত আলম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ফুলপুর ময়মনসিংহ সড়কের মধুপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

শাহাদত আলম জেলার ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ব্রিজ-মোড় কাঁশবন আবাসিক এলাকায় বসবাস করতেন।

তারাকান্দা থানার ওসি (তদন্ত) ঝুটন কুমার বর্মণ বলেন, জেলার ফুলপুর মহাসড়কের মধুপুর বাজারে এসআই র‌্যাংক ব্যাচসহ নূরে আলম নামের নেম প্লেট পড়ে বাজারে আসেন শাহাদাত আলম। এ সময় রুবেল মিয়া (২৪) নামের এক যুবককে সঙ্গে নিয়ে ওই স্থানীয় দোকানদার মোতালেবের কাছ থেকে সিগারেট নিয়ে চলে যান। কিছুক্ষণ পর পুলিশের পোশাক খুলে আবারও তিনি ওই দোকানে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তার হাতে থাকা ব্যাগ চেক করে পুলিশের পোশাক দেখতে পান। পরে তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ সময় কৌশলে তার সহযোগী রুবেল মিয়া পালিয়ে যান।

তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি