1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

নেত্রকোনায় পরিবারসহ করোনায় আক্রান্ত ইউএনও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। রোববার (১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইম হাসান রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার পর তিনিসহ পরিবারের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা নিজ বাসভবনেই কোয়ারেন্টাইনে আছেন।

২০২০ সালের ৫ জুলাই মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন বুলবুল আহমেদ। এর আগে তিনি নেত্রকোনা সদরে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মদন উপজেলার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন এবং মারা গেছেন তিনজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি