1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

খালিয়াজুরিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খালিয়াজুরি সদর ইউনিয়নের আদাউড়া ও মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুদের মধ্যে শ্রীয়োশ্রী সরকার (৩) আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে। আর তরিকুল ইসলাম (২) নুরালিপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা একটার দিকে শ্রীয়োশ্রী বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির মা সোমা সরকার পাশে থাকা হাওরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদুর রহমান মৃত ঘোষণা করেন।

অপরদিকে রোববার বেলা দুইটার দিকে নুরালিপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার পাশের বাড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে সবাই ব্যস্ত থাকায় জাহাঙ্গীরের দুই বছরের ছেলে তরিকুল ইসলামের খোঁজখবর কেউ রাখেনি। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে তরিকুলের ভাসমান দেহ বাড়ির পেছনে হাওরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে মারা যাওয়া শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি