1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

মদনে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

নেত্রকোনার মদনে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। জমিসংক্রান্ত বিরোধে রবিবার (১ আগস্ট) উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষে আহত নবাব আলীসহ (৭৫) তার ৫ ছেলে হেলিম (৩২), সেলিম (২৬), ওয়ালীউল্লাহ (২৮), ডালিম (২২), আলীম (৩০) ও প্রতিপক্ষ মানিক মিয়ার ভাই মান্নান (৩৫), হান্নান (৪০), আলমের (২৫) অবস্থা আশঙ্কাজনক। মদন হাসাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শতাব্দী পাল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত বাসির মিয়াকে মদন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে নবাব আলী ও একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মানিক মিয়ার গোবিন্দপুর হাওরে পাশাপাশি জমি রয়েছে। রবিবার সকালে মানিক মিয়ার ভাই মান্নান জমিতে গিয়ে আইল (সীমানা) কাটলে নবাব আলীর ছেলে ডালিম বাধা দেয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ পর্যায়ে নবাব আলীর বাড়িতে দুই পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের ৯ জন রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি