1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মোহাম্মদ আল আমিনকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জেলা কমিটিতে সহ-সভাপতি ২৪ জন, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

এদিকে, নওশেল আহমেদ অনিকে আহ্বায়ক, সাত জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৪ জনকে সদস্য করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়।

এছাড়া তানভীর জুবায়ের ইসলাম তারিন ও মো. শরিফুল ইসলামকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি