1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরকারী কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুস্কৃতিকারী পারভেজ (৪০) কে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকালে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে ম্যুরাল ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পারভেজকে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন। তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় এদিন রিমান্ড শুনানি হয়নি।

ম্যুরাল ভাঙচুরকারী পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে। সে শহরের চর শোলাকিয়া বনানী মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের বিষয়টি সরেজমিনে দেখতে শনিবার (৩১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২৮) দায়ের করেন। ওইদিনই বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি