1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ববিরোধের জের ধরে রুবেল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর রাতেই পাগলা থানা পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লংগাইর ইউনিয়নের বাঙ্গাল কান্দি গ্রামের সিরাজুল হক মন্ডলের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুবেল শুক্রবার রাতে কান্দিপাড়া বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে আহত করে। এতে তার মাথা, দুই হাত ও দুই পায়ে মারাত্মক জখম হয়।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে রাতেই হামলাকারীদের ধরতে অভিযান চালানো হয়েছে। আক্রান্তের স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি