1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নান্দাইল ফায়ারসার্ভিস টিম। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি