1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

অটোচালকের প্রেমের ফাঁদে পড়ে কুড়িগ্রামের রৌমারী থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের লাউচাপড়া পিকনিক স্পটে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী (১৭)। ওই পিকনিট স্পটে বেড়াতে এসে প্রেমিক ও তার সহযোগীদের দ্বারা ধর্ষণের শিকার হয় সে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পিকনিক স্পটের কাছেই গারো পাহাড়ের নির্জন চূড়ায় এ ঘটনা ঘটে।

ওই দিন রাতেই ভূক্তভোগী কিশোরী বাদী হয়ে প্রেমিক রৌমারী উপজেলার কোমরভাঙ্গী গ্রামের অটোচালক হোসাইন শান্তসহ নয়জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। শান্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কিশোরীকে জামালপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তার আইনসহায়ক ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ।

পুলিশ ও ভুক্তভোগী ওই কিশোরীর অভিযোগ সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কোমরভাঙ্গী উত্তরপাড়ার অটোচালক হোসাইন শান্ত (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। শান্ত কয়েকদিন আগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের লাউচাপড়া পিকনিক স্পটে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় ওই কিশোরীকে। সে রাজি হলে শান্ত তার নিজের অটোরিকশাতে কিশোরী ও একই এলাকার আরো চার বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই পিকনিট স্পটে যায়। করোনা পরিস্থিতিতে পিকনিক স্পটের কার্যক্রম বন্ধ থাকায় তারা ওই কিশোরীকে নিয়ে পিকনিক স্পটের কাছেই গারো পাহাড়ের চূড়ায় নিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা শান্ত ও তার চার বন্ধুদের মধ্যে আমিরুল ইসলাম ও আঙ্গুর আলমকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় তাদের অপর দুই সহযোগী শফি আলম ও রুহুল আমিনসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে বকশীগঞ্জ থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে।

কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পিকনিক স্পট এলাকা থেকে হিটলার ও আজাদ নামের আরো দুই ব্যক্তিসহ আটক পাঁচজনকে থানায় নিয়ে আসা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রৌমারী থেকে বেড়াতে নিয়ে এসে ওই কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই কিশোরী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। প্রতারক অটোচালক শান্তসহ আটক পাঁচজনকে আজ শুক্রবার সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ভুক্তভোগী ওই কিশোরীকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। মামলাটির অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি