1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান

৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার পেল ময়মনসিংহ মেডিকেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড করোনা ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম। প্রসঙ্গত, তারা আপন দুই ভাই।

আজ বুধবার বেলা ১২টার সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর। বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ, চেম্বার অফ কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, বিএমএর সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়া। এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সিটি মেয়র বলেন, বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের সুস্থ করার কাজ চালিয়ে যেতে হবে। তিনি কঠোরতম লকডাউন পালন করাসহ স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি