1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুর রব (৭২), খোদেজা (৬০), আমজাদ হোসাইন (৪২), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহিরকান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬১), হালুয়াঘাটের আলতাফ (৬৫) ও জামালপুর মেলান্দহের আক্কাস আলী (৭৪)।

তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৪৫ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি ৬৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৩৫৮ নমুনা পরীক্ষা করে ৪৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি