1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফুলবাড়িয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে ফারুক মিয়া (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া উপজেলার বাক্তা ইউনিয়নের আলহাজ মোবারক খান বিদ্যালয় এলাকার আবুল কালামের ছেলে।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে ছেঁড়া তারে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি