1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান

তরুণকে তিন তলার ছাদ থেকে ফেলে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকায় শাকিল মিয়া (১৯) নামের এক তরুণকে নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মিয়া নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকা আইনুল হকের ছেলে।

এ ঘটনায় সোহাগ মিয়া (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার ফারুক মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘সকালে নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার নির্মাণাধীন ভবনের নিচে শাকিল নামে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সোহাগ মিয়া নামে একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মাকে গালি দেয়ায় ভোরে কৌশলে তাকে ওই তিন তলার ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে।

ওসি বলেন, সোহাগের দেয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাকেও গ্রেফতার করা হবে।’

হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি