1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

পথচারী-গরু বাঁচাতে গিয়ে ইউএনওর গাড়ি খাদে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে একজন পথচারী ও একটি গরু বাঁচাতে গিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি। এ সময় চালক একাই গাড়িতে ছিলেন। গরুটি কিছুটা আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে গফরগাঁও ভালুকা সড়কের পাঁচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, ‘সকালে গাড়ি নিয়ে বের হওয়ার আগে চালক খসরু জানায়, গাড়িতে তেল কম। দূরে যেতে হলে তেল নিতে হবে। তাই আমি অফিস থেকে খসরুকে তেল আনতে ভালুকা পাঠাই। সে গাড়ি নিয়ে গফরগাঁও ভালুকা সড়কের পাঁচুয়া এলাকায় যেতেই হঠাৎ একটি গরু গাড়ির সামনে এসে পড়ে। এ সময় গাড়ির সামনে পড়েন এক পথচারীও। প্রথমে গরু ও পরে পথচারীকে বাঁচাতে গিয়েই গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘গরুটির মুখে কিছুটা আঘাত লেগেছে। গরুটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এখন সুস্থ আছে। চালক খসরু ও পথচারী অক্ষত। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রত্যক্ষদর্শীরাও জানান পথচারী ও গরুটি বাঁচাতে গিয়েই মূলত গাড়িটি খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি