1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামে জেএমবি এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এসময় তার কাছ থেকে পাঁচটি উগ্রবাদি বই, পাঁচটি বুকলেট, চারটি লিফলেট এবং নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার আমির হামজা ওরফে আমিরুল পৌর শহরের ৯ ওয়ার্ডের মো. আব্দুল হাকিমের ছেলে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলা জোরবাড়ীয়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মো. আখের মুহম্মদ জয় বলেন, গোপন বৈঠকের সংবাদে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যারা পালিয়ে গেলেও আমির হামজা ওরফে আমিরুলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আমির হামজা স্বীকার করে যে, সে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি