1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কুলিয়ারচরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহ আলম নামে ১ যুবক নিহত হয়েছেন। নিহত শাহ আলম হারিয়াকান্দা গ্রামের আহমদ মিয়ার ছেলে। এসময় জীবন ও আসাদুল্লাহ নামে আরো ২ যুবক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে শেষ খবর পাওয় পর্যন্ত থানায় মামলা হয়নি।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুলিয়ারচরের হারিয়াকান্দা গ্রামের ৪/৫ কিশোর ও যুবক ইজিবাইকে সাউন্ড বক্স নিয়ে রামদী গ্রামে গিয়ে সড়কের ওপর উচ্চস্বরে গান বাজাচ্ছিল। এতে রামদী গ্রামের যুবকরা গান বাজাতে নিষেধ করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষরা শাহ আলমকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুলিয়াচর থানার ওসি-তদন্ত মিজানুর রহমান বলেন, ‘উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে শাহ আলম নামে ১ যুবক নিহত হয়েছে। সে হারিয়াকান্দা গ্রামের আহমদ মিয়ার ছেলে। এ ঘটনায় আমরা ৪ জনকে আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি